স্টাফ রিপোর্টার::
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে
পৌরশহরের ইকড়ছই স্লুইস গেইট এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয়
পৌর পয়েন্টে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান এপিপি। অন্যদের মধ্যে
বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরছ উদ্দিন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার আবু তাইদ, ছাত্র শিবির সভাপতি আবু তাহের প্রমুখ। এ সময় কলকলি ইউনিয়ন সভাপতি মুহাম্মদ লুতফুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন সভাপতি এনামুল হক, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হুসেন গুলজার, পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদৌস, আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী, সৈয়দপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, শ্রমিক কল্যাণের সভাপতি দেলোয়ার হোসাইন, যুব বিভাগের সভাপতি রিয়াজ উদ্দিন রাজু,পেশাজীবির সেক্রেটারী জুলফিকার আহমদ মনি, আইবিডব্লিউ এফ সুনামগন্জ জেলা শাখার সাংগঠিন সম্পাদক জামাল উদ্দিন বেলালসহ উপজেলা জামাতের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও দলের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।