বিশেষ প্রতিনিধি::
বাংলাদেশ সরকারের সংরক্ষিত পুরাকীর্তির তালিকায় অন্তর্ভুক্ত করার কাজের অংশ হিসেবে প্রতœতত্ত¡ অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান-এঁর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও জমিদার বাড়ি পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটির সঙ্গে ছিলেন আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের ফিল্ড অফিসার মো. শাহীন আলম, গবেষণা সহকারী মো. ওমর ফারুক, সার্ভেয়ার চাইথোয়াই মার্মা, পটারী রেকর্ডার মো. ওমর ফারুক, অফিস সহায়ক লক্ষণ দাস। এসময় পাইলগাঁও ইউনিয় পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদ, ইউপি সদস্য আবু বকর মধু, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার মোনায়েম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের প্রতিনিধি দলের প্রধান আঞ্চলিক পরিচালক ড.মো আতাউর বলেন, জমিদার বাড়িটি জাতীয় ঐতিহ্য হিসেবে সংরক্ষন যোগ্য। এটি আরো আগে করা উচিত ছিল। বাড়িটি সংস্কার ও সংরক্ষণে আমরা পদক্ষেপ নেব। তিনি বলেন, বাড়িটি ঘিরে প্রতœপর্যটন বিকাশের সম্ভাবনা রয়েছে। এক পর্যাক্রমে এখানে উন্নয়ন। তৈরী করা হবে জাদুঘর। এখানকার মানুষের জন্য জমিদার বাড়ি পর্যটক এলাকা হিসেবে গড়ে ওঠবে। আলোকিত হয়ে উঠবে এলাকা। এজন্য সব পর্যায়ের নেতৃবৃৃন্দের পাশাপাশি স্থানীয় এলাকাবাসি সহযোগিতা প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।
জগন্নাথপুর সহকারি কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, প্রাচীন পুরাকীর্তির অন্যতম নিদর্শন পাইলগাঁও জমিদারবাড়ীটি এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্যের নির্দেশন। বাড়িটি সংরক্ষন ও পুরোর্কীতি এবং পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রতœতত্ত¡ বিভাগে চিঠি প্রেরণ করা হয়। যার প্রেক্ষিতে জমিদার বাড়ি পরিদর্শন করেছেন প্রতœতত্ত¡ বিভাগের প্রতিনিধিদল।
প্রসঙ্গত, প্রায় সাড়ে ৫ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত তিন শত বছরেরও বেশী পুরানো জমিদার বাড়ীটি এ অঞ্চলের ইতিহাস-ঐতিহ্যের নিদর্শন । এ জমিদার পরিবারের শেষ জমিদার ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। তিনি ছিলেন সিলেট বিভাগের কংগ্রেস সভাপতি এবং আসাম আইন পরিষদের সদস্য। এই নয়নাভিরাম সৌন্দর্যমÐিত বিশাল অট্টালিকাসহ জমিদার বাড়িরটি অযতœ অবহেলায় তার জৌলুস হারাতে বসেছে।
Leave a Reply