1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ জনের মধ্যে শেখ হাসিনা

  • Update Time : শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮
  • ৩১৮ Time View

জগন্নাথপুর১৪ ডেস্ক::মার্কিন সাময়িকী ‘টাইম’ এ বছর বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির যে তালিকা করেছে তাতে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ওই তালিকা প্রকাশ করা হয়।
তালিকায় ‘নেতা’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছেন মোট ২৮। তালিকায় শেখ হাসিনার সঙ্গে আরও রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি, তার হবু স্ত্রী মার্কিন অভিনেত্রী মেগান মার্কেল, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান, লন্ডনের মেয়র সাদিক খান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রমুখ।
টাইমের প্রভাবশালীদের তালিকায় ‘শিল্পী’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ১৮ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— হলিউডের জনপ্রিয় অভিনেত্রী নিকোল কিডম্যান, অভিনেতা হাগ জ্যাকম্যান, ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাডট ও ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
‘আইকন’ ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছেন ১৮ জন, যাদের মধ্যে রয়েছেন জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী জেনিফার লোপেজ ও রিহানা।
তালিকায় ‘টাইটান’ বা ‘অতিমানব’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ১৪ জন, যাদের মধ্যে রয়েছেন টেনিস তারকা রজার ফেদেরার, টেলিভিশন ব্যক্তিত্ব অপরাহ উইফ্রে, বিশ্বের শীর্ষ ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস, স্পেস-এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি।
এছাড়া ‘পাইওনিয়ার’ বা ‘পথ প্রদর্শনকারী’ ক্যাটাগরিতে তালিকায় স্থান পেয়েছেন ২২ জন। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন— মার্কিন কমেডিয়ান টিফানি হ্যাডিশ, স্ট্যান্ডআপ কমেডিয়ান কুমাইল নানজিয়ানি, র‌্যাপার কার্ডি বি ও স্নোবোর্ডার চোলে কিম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com