1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

টাকা ডাকাতি : মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১৯৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় আরেক মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে সাভার থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। সেইসঙ্গে তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ বলছে, এ নিয়ে মোট উদ্ধার হলো আট কোটি ১০ লাখ টাকা। এ ছাড়া সোহেলের কাছ থেকে ডাকাতির টাকায় কেনা একটি নোয়াহ গাড়ি জব্দ করা হয়।

আজ শনিবার দুপুরে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সোহেল রানা একসময় মানি প্লান্টে চালকের চাকরি করতেন। এ ঘটনায় সাত ডাকাত সত্যতা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
এ ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। ডিবি জানায়, ডাকাতির টাকা তারা বিভিন্ন কাজে ব্যয় করে। তবে এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করায় নগদ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান চালানো হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com