1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ট্রাক-ট্রেন সংঘর্ষ, ইঞ্জিনসহ চার বগি উল্টে ভুট্টা ক্ষেতে

  • Update Time : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ৩১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিনাজপুরের পার্বতীপুরের যশাই রেলক্রসিং এলাকায় বুধবার বালুবোঝাই একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে যাত্রীবিহীন দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি রেললাইনের পাশের ক্ষেতে উল্টে গেছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের কাছে যশাই রেলক্রসিং বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও তিনজন সামান্য আহত হয়েছেন।

জানা গেছে, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি বুধবার সপ্তাহিক ছুটি ছিল। ভোরে ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ড্রাম্প বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকায় ট্রেনটি স্বজোরে বালুর ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের ইঞ্জিন ও পেছনে থাকা চারটি বগি পাশের ক্ষেতে উল্টে যায়।

দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগমমুখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্র সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com