1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের লেবাননে যুদ্ধবিরতির এক ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ ভালো কাজে অবিচল থাকার প্রতিদান জগন্নাথপুর প্রবাসী সংসদের আত্মপ্রকাশ জগন্নাথপুরে যুবদল নেতা শহীদ হাফিজুর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পাইনি : মাহফুজ আলম যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ক্ষমতার বড়াই যেভাবে ধ্বংস ডেকে আনে লোডশেডিংয়ে অতিষ্ঠ জগন্নাথপুরবাসী/ প্রতি ৬ ঘন্টা পরপর বিদ্যুৎ মিলছে ১ ঘন্টা জগন্নাথপুরে বোরো ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ

‘ঢাকার চেয়ে লন্ডন, প্যারিস বিপজ্জনক’

  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬

স্পোর্টস ডেস্ক-

কুক-বাটলারদের বাংলাদেশ সফর ঘিরে ইংল্যান্ডে যখন তুমুল আলোচনা চলছে, তখন বাংলাদেশের জন্য ‘সম্মানজনক’ একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। পত্রিকাটির সহকারী সম্পাদক সিমন টিসডাল নিজের লেখা ওই কলামে ঢাকাকে লন্ডন কিংবা প্যারিস শহরের চেয়ে বেশি নিরাপদ বলছেন।

টিসডাল তার কলামের শুরুতে বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলার কথা উল্লেখ করেছেন। কলামটি পড়ে বোঝা যায় বর্ষীয়ান এই সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বেশ ওয়াকিবহাল।

জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশ সরকার বরাবর দাবি করে থাকে, দেশের মৌলবাদীদের দ্বারা ঘটছে এসব। এর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিবাদের কিংবা আইএসের কোনো সম্পৃক্ততা নেই। বরং জামাত-শিবিরের ইন্দোন রয়েছে। টিসডাল তার লেখায় এসব কথা উল্লেখ করেছেন।

কলামের শেষ দিকে সফরকারীদের জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন তিনি। তবে সেগুলোকে সাধারণভাবে বর্ণনা করে বলছেন, এটা ‘কমন সেন্সে’র ব্যাপার। যে কোনো দেশে গেলে মাথায় রাখতে হয়।

টিসডাল লিখেছেন, ‘সন্ত্রাসীদের লক্ষ্যের কথা যদি মাথায় রাখা হয়, তাহলে ঢাকার চেয়ে লন্ডন-প্যারিসে যাওয়াই বরং বেশি বিপজ্জনক। পৃথিবীর যেখানেই যান, কোনো অঘটনের শিকার তখনই হবেন, যদি আপনি হন সবচেয়ে দুর্ভাগাদের একজন।’

এই মাসের শেষদিন বাংলাদেশে আসবে ইংল্যান্ড। নিরাপত্তা পরিদর্শকরা দেশটির খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ২৬ আগস্ট নির্ধারিত সময়ে বাংলাদেশে আসার ঘোষণা দেন। সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে ইংলিশরা। প্রথম থেকে ৩০ সেপ্টেম্বরই বাংলাদেশে আসার কথা ছিল দলটির। কিন্তু গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে ভয়াবহ জঙ্গি হামলার পর বাংলাদেশ সফর নিয়ে চারদিক থেকে নানা মন্তব্য আসতে থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com