1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

তিন দিন পর করোনায় আরো দুজনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এর ফলে করোনায় টানা তিন দিন পর মৃত্যু দেখলো বাংলাদেশ। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (১৫, ১৬ ও ১৭ মার্চ) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১১৪ জন।

গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০৮ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

শুক্রবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ৯২৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৭ লাখ ১ হাজার ৭০২ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪৫৯ জন। এ নিয়ে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৮ হাজার ৬২০ জনে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনের মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী। তাদের মধ্যে ১ জন ঢাকা বিভাগের বাসিন্দা এবং ১ জন চট্টগ্রাম বিভাগের। তারা দুজনই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com