1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

দক্ষিণ সুনামগঞ্জে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক আটক

  • Update Time : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৯৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামে ১৭ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। ঘটনার ৫ দিন পর ওই কিশোরী বাদী হয়ে আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে প্রেরণ করেছে।

এদিকে মামলা দায়েরের পর ধর্ষণের অভিযোগে জুবায়ের আহমদ (২১) নামের এক যুবককে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। জুবায়ের আহমদ একই উপজেলার শ্রীনাথপুর গ্রামের আব্দুস শুকুরের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামের ওই কিশোরী পিতৃ-মাতৃহীন অবস্থায় চাচার আশ্রয়ে তার বাড়িতে বসবাস করছে। একই গ্রামের আব্দুস শুকুরের ছেলে জুবায়ের আহমদ ওই কিশোরীকে রাস্তাঘাটে একা পেলে প্রেমের প্রস্তাব দিতেন। প্রেমের প্রস্তাবে ওই কিশোরী রাজি হলে জুবায়ের আহমদ কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ মেলামেশার প্রস্তাব দেন। একপর্যায়ে গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরীকে তার চাচার বাড়িতে একা পেয়ে জুবায়ের আহমদ নিজের বাড়িতে নিয়ে যান এবং রাতে কিশোরীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। পরে ঘটনা জানাজানি হলে জুবায়ের আহমদ কিশোরীকে ধর্ষণের কথা অস্বীকার করেন এবং মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার জানান, কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com