1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা করে ১০টাকা কেজি চাল দিতে ডিসিদের নির্দেশ

  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ৩৮৯ Time View

স্টাফ রিপোর্টার –
যাদের নামে খাদ্যবান্ধব কর্মসূচির কোনো কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের তালিকা করে কার্ডের মাধ্যমে ওএমএসের ১০ টাকা কেজি চাল দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার খাদ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, ইতিপূর্বে যারা ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছে তাদের এ তালিকার বাইরে রেখে যাদের কার্ড নেই এমন দরিদ্র ও নিম্নবিত্তদের নামে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করতে হবে। এক্ষেত্রে করোনা সংক্রমণ প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে প্রতিজনকে মাসিক ২০ কেজি বা পাক্ষিক ১০ কেজি করে চাল দিতে বলা হয়েছে।
এ বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘বিগত বোরো ও আমন মৌসুমে খাদ্য মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সংগ্রহ অভিযানে নিজেদের সর্বোচ্চ শ্রম দিয়ে ধান-চাল সংগ্রহ করেছেন। যে কারণে সরকারি গুদামগুলোতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রাখা সম্ভব হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই মহামারীর সময়ও খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা চিকিৎসকদের মতো জীবন বাজি রেখে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করে যাচ্ছেন। এজন্য তাদের ধন্যবাদ জানাই। সামনে বোরো মৌসুমেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে খাদ্য সংগ্রহ অভিযান সম্পন্ন করবেন বলে আশা প্রকাশ করি।’
খাদ্য অধিদপ্তরের এসব কর্মকর্তা-কর্মচারীকে প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ স্বাস্থ্যবীমার আওতায় আনার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সবাইকে দুর্নীতির ঊর্ধ্বে থেকে আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘যদি কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে তবে তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় মামলাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ডিলারসহ যারাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়বে ডিলারশিপ বাতিলসহ তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।’
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন খাদ্য অধিদপ্তরের নারায়ণগঞ্জ সিএসডিতে কর্মরত সুরুজ মিয়া নামের একজন দারোয়ান বুধবার মারা গেছেন। মন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সূত্র : সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com