1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দায়িত্ব পালন করতে গিয়ে কিছু ভুল হয়েছে: সিইসি

  • Update Time : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গত পাঁচ বছরে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করতে গিয়ে হয়তো ছোটখাটো কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে আমি এবং আমার কমিশন চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করতে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের লেকভিউ চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলন সিইসি এই কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আমাদের সময়ে নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছি। কিছু কিছু কাজে আমরা সফল হইনি। কারণ করোনায় গত ২টি বছর আমরা পিছিয়ে গেছি। তারপরেও আমাদের চেষ্টা ছিলো। শতভাগ সাফল্য কেউ দেখাতে পারেনি।

বিফলতা প্রসঙ্গে তিনি বলেন, গত পাঁচ বছরে অনেক মানুষ মারা গেছে এটাই আমাদের প্রধান বিফলতা। তিনি বলেন, আমরা এই পাঁচ বছরে দেশের জাতীয় সংসদের নির্বাচনসহ প্রায় ৬ হাজার ৬৯০ টি নির্বাচন করেছি। এতো নির্বাচনের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে।

রাজনৈাতিক দল গুলোর আস্থা অর্জন করতে চেষ্টা করেছি।

আমরা তাদের সাথে বিভিন্ন সময়ে আলোচনা করেছি। তারা এখন আমাদের দোষ দিলে আমাদের করার কিছু নেই। তারা নির্বাচনে অংশ না নিয়ে আমাদের দোষারোপ করবেন এটা ঠিক না।

এছাড়া করোনা পজিটিভ থাকায় অপর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেনও উপস্থিত হতে পারেননি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com