1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:

:অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক ঘোষণায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার পূর্ব দিকে বুরকা গ্রামে এক বসতি স্থাপনকারীর গুলিতে কুসাই জামাল মাতান নামে ১৯ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণ নিহত হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ইসরায়েলি সেনাদের গুলিতে আরেক ফিলিস্তিনি তরুণ নিহত হয়। এ বিষয়ে এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তুলকার্মে দখলদার বাহিনীর গুলিতে মাহমুদ আবু সান (১৮) নামে এক ফিলিস্তিনি নিহত হয়। তার শরীরে পাঁচটি গুলি বিদ্ধ হয়।

এ ঘটনা সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সেনা সদস্যরা টহল দেওয়ার সময় সন্দেহভাজন ব্যক্তিরা বোমার বিস্ফোরণ ঘটায় ও সৈন্যদের লক্ষ্য করে পাথর ছোড়ে। জবাবে ইসরায়েলের সেনা সদস্যরা গুলি ছোড়ে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘ওয়াফা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার (ইসরায়েল) বাহিনীর সেনারা একেবারে কাছ থেকে আবু সানের মাথায় গুলি করে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com