1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

দুর্নীতি নিয়ে প্রধান বিচারপতির হুঁশিয়ারি

  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩১৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন নব নিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বিচার বিভাগ সংশ্লিষ্টদের সতর্ক করে তিনি বলেছেন, ‘দুর্নীতির ব্যপারে আমি কোনো কমপ্রোমাইজ করবো না। কোনো রকম দুর্নীতি হলে আমি সঙ্গে সঙ্গে স্টাফ, অফিসার যেই হোক না কেন সাসপেন্ড করবো।’

আজ রবিবার প্রথম কর্মদিবসে বিচার কাজ শুরুর আগে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন প্রধান বিচারপতি। সর্বোচ্চ আদালতের ১নং বিচার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রধান বিচারপতি বলেন, ‘বিচার কার্যক্রমের সংশ্লিষ্ট সকলকে আমার এই অভিপ্রায় জানাতে চাই যে, বিচার বিভাগে কোনো দুষ্ট চক্রকে আমরা ন্যূনতম প্রশ্রয় দিব না। দুর্নীতি একটি ক্যানসার। কোনো আঙুলে যদি ক্যানসার হয় তার সর্বোত্তম পন্থা হচ্ছে আঙুলটি কেটে ফেলা।’

 

বিচার বিভাগ নিয়ে গঠনমূলক আলোচনা-সমালোচনাকে স্বাগত জানিয়ে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির অধিকার কোনো অশুভ শক্তি বা গোষ্ঠীর কারণে ক্ষতিগ্রস্ত হোক তা কখনোই মেনে নেওয়া যায় না।

তিনি বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গের একটি অঙ্গ যদি দুর্বল, সমস্যাগ্রস্ত হয় তাহলে শক্তিশালী রাষ্ট্র হতে পারবে না। সে কারণে আমি বিশ্বাস করি রাষ্ট্রের অপর দুটি বিভাগ তাদের নিজ নিজ অবস্থান থেকে বিচার বিভাগের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। রাষ্ট্রের সকল বিভাগ এবং ব্যক্তিকে বার বার স্মরণ করতে হবে- ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক শক্তি পরাজিত হবে।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com