1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

দেশের সামগ্রিক উন্নয়নে ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে

  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০১৪
  • ৯৯৪ Time View

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেছেন, বর্তমানে দেশের সামগ্রিক উন্নয়নে ইলেকট্রনিক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি টিভি সাংবাদিকদের বস্তুনিষ্ট ও তথ্যনির্ভর সংবাদ প্রচারের আহবান জনান। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনে সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোাহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিউল আলম, আতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান আলম ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালিমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি রাসেল চৌধুরী, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, যমুনা টিভি প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি সুয়েব চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি নুরুজ্জামান চৌধুরী সৈকত।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, চ্যানেল আই প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, একুশে টিভি প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, সময় টিভি প্রতিনিধি মিলন রশিদ, একাত্তর টিভি প্রতিনিধি শাকিল চৌধুরী, জিটিভি প্রতিনিধি মোহাম্মদ নুর উদ্দিন, মাই টিভি প্রতিনিধি মুশাহিদ আলম, মোহনা টিভি প্রতিনিধি ছানু মিয়া, চ্যানেল নাইন প্রতিনিধি সুকান্ত গোপ, বিজয় টিভি প্রতিনিধি সুব্রত দাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com