1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কিছুদিনের মধ্যে আপনারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন: কয়ছর আহমদ ইরানের ইউরেনিয়াম ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই, দাবি নেতানিয়াহুর আজ জুমাতুল বিদা ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত জগন্নাথপুরবাসী জগন্নাথপুরে ৫০০ পরিবার পেল হিল সামাজিক সংগঠনের ঈদ বস্ত্র সুনামগঞ্জে ধান ক্ষেতে শিশুর লাশ উদ্ধার চট্টগ্রামে বৃহত্তম কাপড়ের বাজারে ভয়াবহ আগুনে ২ জনের মৃত্যু বাংলাদেশে দারিদ্র্যমোচনে জাকাত হতে পারে প্রধানতম হাতিয়ার জগন্নাথপুরের সৈয়দপুর স্যোসাল নেটওয়ার্কবার্মিংহাম, ইউকের উদ্যাগে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ বিতরণ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

দেশে করোনায় আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ১৮৮৮

  • Update Time : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

জগন্নাথপুর২৪ ডেস্ক::

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৭ জনে।

এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৮৮ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে শনিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৪০টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১টি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৭০ শতাংশ।

নতুন যে ৩৫ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১২ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ৪০৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৬৭ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com