1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

দোকানে জনসমাগম, জগন্নাথপুরে অর্থদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
  • ১২৪৪ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে সরকারী নির্দেশনা অমান্য করে জনসমাগম সৃষ্টি করায় একটি ফাস্টফুডের দোকান কে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: ইয়াসির আরাফাত এ দণ্ড প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে জগন্নাথপুর পৌরশহর ও কলকলিয়া বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে পৌর শহরের মিষ্টিমুখ কনফেকশনারী এন্ড ফাস্টফুড নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান সরকারী নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রেখে জনসমাগম সৃস্টি করায় ১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।

এছাড়া করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। এবং প্রয়োজনে বাহিরে থাকা মাস্কহীন লোকজনের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com