1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

নতুন বেতন স্কেলে এমপিওভূক্ত শিক্ষকদের ১ জুলাই থেকে বেতন

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৩০ Time View

জগন্নাথখপুর টুয়েন্টিফোর ডেস্ক::সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও গত ১ জুলাই (বকেয়াসহ) থেকে নতুন স্কেলে বেতন পাবেন। কোন প্রক্রিয়ায় তাঁদের বেতন দেওয়া হবে, অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
গতকাল সোমবার মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদিত হয়। সেখানে এমপিওভুক্ত (বেতন বাবদ মাসে আর্থিক অনুদান) শিক্ষক-কর্মচারীদের বিষয়টিও অন্তর্ভুক্ত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হয়তো তাঁদের (এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী) একটু অপেক্ষা করতে হবে।
বর্তমানে দেশের প্রায় ৯৮ শতাংশ শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে। প্রায় ৩০ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পৌনে ৫ লাখ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। তাঁরা সরকার থেকে মূল বেতন পান। পাশাপাশি কিছু ভাতাও পান। নতুন স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া হলে ২০১৫-১৬ অর্থবছরে অতিরিক্ত লাগবে প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা।
গত মে মাসে বেতন স্কেল-সংক্রান্ত সচিব কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন স্কেলে কবে থেকে বেতন পাবেন, তা নিয়ে অস্পষ্টতা ছিল। কারণ, সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেল গত ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, পর্যালোচনা করে ছয় মাস পর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা ছিল।
এদিকে ১ জুলাই থেকে বেসরকারি শিক্ষক-কর্মচারীদেরও নতুন স্কেলে বেতন দেওয়ার ঘোষণা দেওয়ার দাবিতে আন্দোলনে নামে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠনগুলো। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা খুশি। শিক্ষক-কর্মচারী সংগঠনগুলো এ জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছে। গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে সরকারকে অভিনন্দন জানানো সংগঠনগুলোর মধ্যে রয়েছে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশ, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের একাংশ, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com