1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পরকালে মুক্তি পেতে ‘ভালো ব্যবহার’ কতটা গুরুত্বপূর্ণ প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন

নবীগঞ্জে চাঞ্চল্যকর বেলাল হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫

ইনাতগঞ্জ(নবীগঞ্জ,হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জে সন্ত্রাসীদের হাতে প্রকাশ্যে সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যাকান্ডের মামলার আসামীদের গ্রেফতার ও ফাসিঁর দাবীতে বৃহস্পতিবার সকালে শহরের নতুন বাজার মোড়ে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ-আইনগাওঁ ষ্ট্যান্ডের সিএনজি শ্রমিক ইউনিয়ন কর্তৃক অনুষ্টিত মানববন্ধনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা ও নোয়াপাড়া জামে মসজিদের মুয়াতল¬ী মরম মিয়া, সেক্রেটারী আব্দুল হান্নান, ছাত্রনেতা জহিরুল ইসলাম সোহেল, শ্রমিক নেতা রেজাক মিয়া, সেলিম মিয়া, সাহেদ মিয়া, আদই মিয়া, ফয়জুল হক, রুবেল মিয়া, পলাশ মিয়া, দুলাল মিয়া, মনসুর মিয়া, ছাত্রলীগ নেতা হাফিজ উদ্দিন, সহিদুর মিয়া ও নিহতের পিতা ফারুক মিয়া প্রমূখ। উক্ত মানব বন্ধনে প্রকাশ্যে দিবালোকে সিএনজি শ্রমিক বেলাল মিয়া হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়। এছাড়া বেলাল হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও ঘোষনা দেন শ্রমিক নেতারা। এদিকে ওইদিন দুপুরে সন্ত্রাসীদের হাতে নিহত বেলাল মিয়ার বাড়িতে কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। উলে¬খ্য, গত ২৬ এপ্রিল বিকালে শহরের শেরপুর রোডস্থ মা-হোটেল ও মাইওয়ান ব্যবসা প্রতিষ্টানের সামনে দাড়ানো অবস্থায় প্রতিপক্ষ ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী ও সামছু মিয়া’র নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী সিএনজি শ্রমিক বেলাল মিয়াকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মোঃ ফারুক মিয়া বাদী হয়ে বিগত ২৮ এপ্রিল নবীগঞ্জ থানায় ২৮ জনের নাম উলে¬খ করে অজ্ঞাতনামা ৭/৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতিপুর্বে ২ জনকে গ্রেফতার করেছে এবং ৭ জন আসামী আদালতে আত্মসর্মপন করলে কারাগারে প্রেরন করা হয়েছে। বাকী ১৯ জন আসামী এখনও পুলিশের ধরাছোয়ার বাহিরে রয়েছে। তবে তাদের গ্রেফতারে নানা স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে সুত্রে জানাগেছে। শ্রমিক নেদৃবৃন্দ বেলাল হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন। নিহত বেলাল মিয়া পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের সিএনজি ম্যানাজার ও সাবেক হকার ফারুক মিয়ার ছেলে এবং নবীগঞ্জ সংবাদপত্র এজেন্ট মোশাহিদ আলী ও মিয়াধন মিয়ার ভাতিজা। ঘটনার ৪০দিন অতিবাহিত হলেও নিহতের পরিবারে এখনও চলছে কান্নার রুল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের বাড়িতে গেলে নিহত বেলালের মা ও সদ্য বিবাহিতা বিধবা স্ত্রী’র আহাজারিতে এক হৃদয় বিদায়ক দৃশ্যের অবতারনা ঘটে। ছেলেকে ফিরে পেতে মা ও স্বামীকে ফিরে পেতে স্ত্রী’র বিলাপ চলছে নিহতের বাড়িতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com