1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নলুয়া হাওর অরক্ষিত / উদ্বোধনের এক মাসেও মাটি পড়েনি বাঁধে

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৭ Time View

বিশেষ প্রতিনিধি:
গত ১৫ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়া হাওরের বোরো ফসলরক্ষা বেড়িবাঁধের ৪ নম্বর প্রকল্পের সংস্কার কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধনের এক মাসেও মাটি পড়েনি এ বাঁধে।

সরেজমিন পরিদর্শনকালে এমন চিত্র দেখা গেছে। স্থানীয়রা বলছেন, নিয়ম রক্ষায় নামমাত্র বাঁধের কাজ উদ্বোধন করা হয়েছে। গত একমাসেও মাটি ভরাটের কাজ হয়নি। শুধু প্রকল্পে মাটি খুঁেড় রাখা হয়েছে। পরিদর্শনকালে দেখা যায়, নলুয়া হাওরের পোল্ডার ১ এর আওতাধীন ৫, ৬, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর প্রকল্পে কোন মাটি পড়েনি। ২, ৩ ও ৭ নম্বর প্রকল্পের কিছু অংশে মাটির কাজ চলছে। তবে সংশ্লিষ্ট প্রকল্পের সদস্যরা জানিয়েছেন, হাওরে মাটির তীব্র সংকট দেখা গিয়েছে। যেকারণে কাজ শুরু করতে একটু বিলম্ব হচ্ছে।

নলুয়া হাওরের ৪ নম্বর প্রকল্পের সভাপতি নোমান আহমদ জুয়েল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হাওরে মাটির তীব্র সংকট। এছাড়া হাওরে মাটি নরম থাকায় মাটি কাটার মেশিন নামানো যাচ্ছে না। তবে দুই, তিন দিনের মধ্যে কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারর। এ প্রকল্পের ১.২ কিলোমিটার কাজের জন্য ২৫ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে বলে তিনি জানান।

৬ নম্বর প্রকল্পের সভাপতি শাহাদাত মিয়া জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, মাটি কাটার মেশিন পেতে দেরি হয়েছে। এখন মেশিন পেয়েছি। দ্রুত কাজ শুরু করা হবে। তাঁর এ প্রকল্পে ০.৯২২ কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের জন্য বরাদ্দ দেয়া হয়েছে ২৮ লাখ ৪৫ হাজার ৫শ’ ২৮ টাকা।

৩ নম্বর প্রকল্পের সভাপতি আব্দুল হাসিম ডালিম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের প্রকল্পের কাজ চলমান। নিদিষ্ট সময়েই নীতিমালা অনুয়ায়ী কাজ শেষ করা হবে।

নলুয়া হাওরের স্থানীয় কৃষক সাইদুর রহমান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনও নলুয়া হাওরের একাধিক বাঁধের কাজ শুরু হয়নি। ফলে অরক্ষিত হয়ে পড়েছে হাওর। কাজ নিয়ে শঙ্কায় আছি আমরা। তিনি বলেন, এ হাওরে জগন্নাথপুর ও পাশ্ববর্তী দিরাই উপজেলার একাংশের কয়েক হাজার কৃষক বোরো ফসল আবাদ করে আসছেন। এক ফসলী বোরোই সারাবছরের একমাত্র সম্বল। প্রাকৃতিক বিপর্যন্ত ঘটলে না খেয়ে মরতে হবে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় সুত্র জানায়, এবার এ উপজেলায় ২৪ কিলোমিটার এলাকায় ৩৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের মাধ্যমে ফসলরক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে। ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ৪ নম্বর প্রকল্পের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে কাজ শুরু হয়। আগামি ২৮ ফেব্রুয়ারি মধ্যে কাজ শেষ হওয়ার কথা। এবার অর্থ বরাদ্দ পাওয়া গেছে ৬ কোটি ৮৯ লাখ ৬৯ হাজার টাকা।

জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্য়ালয়ের প্রধান উপ সহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, অধিকাংশ প্রকল্পের কাজ শুরু হয়েছে। তবে মাটি সংকট থাকায় মাটি ভরাটের কাজে একটু বিলম্ব হয়েছে। আমরা কাজ তদারকি করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com