1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

নিউইয়র্কে এক মঞ্চে গাইবেন রুনা-সাবিনা

  • Update Time : সোমবার, ৯ মে, ২০১৬
  • ৬৩৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বাংলাদেশের দুই কিংবদন্তি কন্ঠ শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন এক মঞ্চে সুরের জাদুতে আচ্ছন্ন করবেন নিউইয়র্কে সংগীত পিপাসুদের মন। দেশের বাইরে দেশ সেরা এই দুই গানের পাখির প্রথমবারের মতো একই মঞ্চে সংগীত পরিবেশন। আগামী ১৫ মে রোববার নিউইয়র্কের জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই গ্র্যান্ড কনসার্ট। আয়োজনের সকল প্রস্তুতি সফলভাবে এগিয়ে চলছে বলে জানান শো-টাইম মিউজিক অ্যান্ড প্লের সিইও আলমগীর খান।
ব্যতিক্রমী এই কনসার্টকে কেন্দ্র করে নিউইয়র্কসহ এর আশপাশের রাজ্যগুলোতেও গান পাগল শ্রোতাদের মধ্য ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন কখন স্টেজে প্রিয় শিল্পী রুনা লায়লা তার হাতের আঙুল শৈলী দেখিয়ে গেয়ে উঠবেন, আমি শিল্পী তোমাদেরই গান শোনাব, তোমাদেরই মন ভরাব। সেই সঙ্গে আরেক কোকিলকণ্ঠি সাবিনা ইয়াসমীন একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার গেয়ে দেশাত্মবোধক প্রবাস বুকে ঝাঁকুনি দেবেন।
কনসার্টের প্রবেশ মূল্য ৫০ ও ১৫০ ডলার বলে জানান আয়োজকেরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com