1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে বাংলাদেশ: ভারতের পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বাংলাদেশের সঙ্গে সম্পর্কসহ ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে লোকসভায় কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এসময় তিনি বলেছেন, ‘আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থেই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেবে।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস সংসদ সদস্য মণীশ তিওয়ারির এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর এ কথা জানান।

বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে ভারত ধারাবাহিক উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ করে জয়শঙ্কর বলেন, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা, যেমন ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বিষয়টি তুলে ধরা হয়েছে।

জয়শঙ্কর বলেন, বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন উদ্যোগে গুরুত্বপূর্ণ অংশীদার হওয়া সত্ত্বেও বিশেষত সংখ্যালঘুদের প্রতি উদ্বেগজনক আচরণ অব্যাহত রয়েছে।
তিনি এ অঞ্চলের উন্নয়ন প্রকল্পের ইতিহাসের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশে নতুন সরকারের মাধ্যমে আমরা পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কে স্থির হব।’

এসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে।

দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও কথা বলেন জয়শঙ্কর। পার্শ্ববর্তী বিভিন্ন দেশের উন্নয়ন প্রকল্পতে ভারতের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পাকিস্তান ও চীন ছাড়া আমাদের প্রতিবেশী প্রায় সব দেশেই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই।’

সুত্র দেশ রুপান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com