1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নিয়োগপত্র পেলেন ৩৪ হাজার শিক্ষক

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগের সুপারিশের পর নিয়োগপত্র পেলেন ৩৪ হাজার ৭৩ জন সহকারী শিক্ষক। সোমবার (৩১ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে নিয়োগপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নিয়োগপত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শূন্যপদে নিয়োগের সুপারিশ প্রদানের লক্ষ্যে নিবন্ধিত প্রার্থীদের নিকট থেকে আবেদন গ্রহণের জন্য গত বছর ৩০ মার্চ  নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে ৫৪ হাজার ৩০৪টি পদের বিপরীতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হয়। এর মধ্যে এমপিও পদ ছিল ৪৮ হাজার ১৯৯টি এবং নন-এমপিও ৬ হাজার ১০৫টি।

গত বছর ১৫ জুলাই তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। পুলিশ ভ্যারিফিকেশনের পর প্রাথমিকভাবে নির্বাচিত করা হয় ৩৮ হাজার ২৮৩ জন। পুলিশ ভ্যারিফিকেশনের ৩৪ হাজার ৭৩ জনের নিয়োগপত্র চূড়ান্ত করা হয়।

পুলিশ ভ্যারিফিকেশনে ভিআর ফরম পাওয়া যায়নি ৪ হাজার ১৯৮ জনের। এই প্রার্থীসহ মোট মোট ৪ হাজার ২১০ জনকে নিয়োগ সুপারিশ করা হয়নি।  আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ভিআর ফরম পাওয়া গেলে তাদের নিয়োগ সুপারিশ করা হবে।

এছাড়া তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ৫৪ হাজার ৩০৪টি পদের মধ্যে ১৫ হাজার ২২৫টি পদে কোনও আবেদন না পাওয়ায় ওই পদগুলোয় নিয়োগ সুপারিশের জন্য পুনরায় বিজ্ঞপ্তি প্রচার করা হবে।  যেসব পদে কেউ যোগদান করবে না সেসব পদে পছন্দ অনুসারে মেধাক্রমের পরবর্তী ব্যক্তিকে নির্বাচন করে নিয়োগ সুপারিশ করা হবে। পুলিশ ভ্যারিফিকেশনে কারও বিরুদ্ধে বিরূপ মন্তব্য হলে তাদের নিয়োগ বাতিল করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com