1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নির্বাচনী সমাবেশে বোমা হামলা,পাকিস্তানে এমপি প্রার্থীসহ নিহত ১৩

  • Update Time : বুধবার, ১১ জুলাই, ২০১৮
  • ৪৩০ Time View

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে এক নির্বাচনি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় হারুন বিলোর নামে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) একজন প্রভাবশালী প্রার্থীসহ ১৩ জন প্রাণ হারিয়েছেন।

আত্মাঘাতী ওই হামলায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। হারুন বিলোর ওই প্রদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা বশির বিলোরও ২০১২ সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।

তালেবান উগ্রবাদীদের কঠোর সমালোচনাকারী ওই রাজনীতিক ঘোষণা দিয়েছিলেন, তার দল জয়ী হলে তালেবানের মতো উগ্র জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন।

আগামী ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনকে সামনে রেখে ওই নির্বাচনি জনসভার আয়োজন করা হয়েছিল। নির্বাচনকে সামনে রেখে দেশে সন্ত্রাসী হামলা হতে পারে বলে পাকিস্তানের সেনা মুখপাত্র এক ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার পেশোয়ারে ওই হামলা হয়।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের নগর পুলিশ প্রধান কাজি জামিল বলেছেন, আত্মঘাতী বোমা হামলায় রাজনীতিবিদ হারুন বিলোরসহ ১৩ জন নিহত ও অন্তত ৫৪ জন হয়েছেন। আহতদের মধ্যে হারুন বিলোর ১৬ বছর বয়সী এক ছেলেও রয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, হারুন বিলোরকে লক্ষ্য করেই আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার না করলেও তালেবান গোষ্ঠী বিগত বছরগুলোতে পেশোয়ারে এ ধরনের অসংখ্য হামলা চালিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com