1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

পবিত্রভূমি জেরুজালেমের জন্য আত্মত্যাগে প্রস্তুত ফিলিস্তিনিরা

  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭
  • ৩১৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::ধর্মীয় এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর স্থান জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণা ভালোভাবে নেয়নি বিশ্বনেতারা। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক দেয়া ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জেরুজালেমকে নিজেদের করে পেতে আত্মত্যাগে প্রস্তুত ফিলিস্তিনও।

বুধবার রাতে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত স্বীকৃতির বিরুদ্ধে পরের দিন বৃহস্পতিবার শত শত ফিলিস্তিনি বেথেলহাম জুড়ে বিক্ষোভ মিছিল করেছেন। ক্ষোভে ফেটে পড়েছে পুরো ফিলিস্তিন। ইসরায়েলের সেনাবাহিনী বিক্ষোভ দমাতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করেছে। একটি ছোট শিশুসহ কমপক্ষে সাতজন এতে আহত হন। নারী-পুরুষ-শিশু নির্বিশেষে সবাই বিক্ষোভে অংশ নিয়েছেন। পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম জুড়ে সবাই বিক্ষোভে অংশ নিয়েছেন।

পুরো ফিলিস্তিন জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন ফিলিস্তিনি নেতারা। রাবি আলসোস (৩২) নামের এক ব্যক্তি বলেছেন, ‘জেরুজালেম ও আল-আকসা (মসজিদ) আমাদের সবার কাছে অনেক কিছু।
যুক্তরাষ্টের সিদ্ধান্ত অনেক বড় একটি ভুল। ‘

১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ওই সময় সাত লাখ ৫০ হাজার ফিলিস্তিনিকে এখান থেকে তাড়িয়ে দেয়া হয়। সূত্র : আল জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com