স্টাফ রিপোর্টার – সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জ) আসনের সংসদ সদস্য
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এর আশু রোগ মুক্তি কামনা করে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যাগে রানীগঞ্জ বাজার দারুচ্ছুন্না হাফিজিয়া আলিম মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন রানীগঞ্জ বাজার দারুচ্ছুন্না হাফিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফা কামাল। দোয়া মাহফিলে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো: সুন্দর আলী, সাবেক সাধারন সম্পাদক ডা: মো: ছদরুল ইসলাম, সাবেক সদস্য শাহ জামাল উল্লাহ মুক্তার, রানীগঞ্জ বাজার দারুচ্ছুন্না হাফিজিয়া আলিম মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাজী কাজি মাওলানা নজরুল ইসলাম নিজামী,
মাদ্রাসা মসজিদের ইমাম শেখ আব্বাস আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য মন্তাজ মিয়া মাস্টার, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply