স্টাফ রিপোর্টার- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান নির্বাচনী এলাকা জগন্নাথপুর- শান্তিগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় পরিকল্পনা মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় আমার নির্বাচনী এলাকা সহ সুনামগঞ্জ সহ কয়েকটি জেলা বিপর্যস্ত এ প্রেক্ষাপটে পবিত্র ঈদুল আজহা ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক এটাই কামনা করছি। ঈদুল আজহার ত্যাগের মহিমা ছড়িয়ে পড়ুক সর্বত্র। মুসলমানদের ধর্মীয় অন্যতম এ উৎসব খুশির বার্তা ছড়িয়ে পড়ুক।দেশ ও জাতীর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি। সবাইকে ঈদ মোবারক