1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়তে ৪৮ ঘন্টার আলটিমেটাম

  • Update Time : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬
  • ৭২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কাশ্মীরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হওয়ার পর যুদ্ধের আবহ তৈরি হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে উপমহাদেশের প্রতিবেশী দুই দেশ। তারই পরিপেক্ষিতে ভারতে অবস্থিত পাকিস্তানি সকল শিল্পীদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)।

এমএনএস ছত্রপত সেনা আমেয় কোপকার বলেছেন, ভারত ছাড়ার জন্য আমরা পাকিস্তানের অভিনেতা ও শিল্পীদের ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে না গেলে এমএনএস তাঁদের জোর করে বের করে দেবে।

গত রোববার কাশ্মীরের উরিতে ভারতের সেনাঘাঁটিতে চালানো জঙ্গি হামলার জন্য পাকিস্তনকে দায়ী করেছে ভারত। সেখানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে পাকিস্তানের সংযোগ আছে বলে দাবি করা হয়েছে ভারতের পক্ষ থেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদি হামলার পরপরই বলেছিলেন, এ হামলার সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না। নয়াদিল্লির সাউথ ব্লকের ‘ওয়ার রুমে’ সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকও করেছেন মোদি। পাকিস্তানের রাস্তায়ও সম্প্রতি দেখা গেছে যুদ্ধবিমানের মহড়া। দুই দেশের মধ্যে চলমান এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তানের শিল্পীদের ভারত ছাড়ার আলটিমেটাম দিয়েছে এমএনএস।

মুম্বাইভিত্তিক রাজনৈতিক দলগুলো অবশ্য এর আগেও অনেকবার হুমকি দিয়েছে পাকিস্তানের শিল্পীদের। শিবসেনার হুমকির মুখে মুম্বাইয়ে গান গাইতে পারেননি বিখ্যাত গজলশিল্পী গুলাম আলী। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করেছিল শিবসেনা। পরে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল কলকাতার ইডেন গার্ডেনসে। সূত্র: এনটিভি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com