1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩০২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। আজ সোমবার কিছুক্ষণ আগে দেশটির জাতীয় পরিষদ তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে।

শাহবাজ শরিফ পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা। পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী  নির্বাচিত হলেন তিনি।
৩৪২ আসনের জাতীয় পরিষদে শাহবাজ ১৭৪ ভোট পেয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ছিল ১৭২ ভোট। ইমরানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ এই ভোট বর্জন করেছে। যদিও গতকাল রোববার প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার পিটিআই তাদের নেতা শাহ মেহমুদ কুরেশিকে মনোনয়ন দেয়। কুরেশি গতকাল মনোনয়নপত্রও দাখিলে করেছিলেন। তবে আজ ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগে জাতীয় পরিষদের অধিবেশন থেকে ওয়াক আউট করে পিটিআই।

 

প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটির সময় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন পিএমএল (এন) নেতা আয়াজ সাদিক। তিনি ভোটের ফল ঘোষণা করেন। আয়াজ সাদিক বলেন, ‘মিয়া মোহাম্মদ শাহবাজ শরিফ ১৭৪ ভোট পেয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মিয়া মোহাম্মদ শাহবাজ।’

শাহবাজ শরিফ পাকিস্তানের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। ২০১৭ সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে প্রধানমন্ত্রীত্ব হারান নওয়াজ। এরপর দুই বছর কারাভোগ করে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তিনি। এরপর থেকে সেখানেই আছেন। নওয়াজের দল পিএমএলের (এন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহবাজ। ৭০ বছর বয়সী শাহবাজ দীর্ঘদিন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com