1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আর নেই

  • Update Time : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ মারা গেছেন। সাবেক এ সামরিক শাসক দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পারভেজ মোশাররফের বয়স হয়েছিল ৭৯ বছর। দুবাইয়ের একটি আমেরিকান হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরে বিরল একটি রোগে ভুগছিলেন।

পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৯৯ সালে নওয়াজ শরিফকে হটিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। গণ-আন্দোলনের মুখে পরে তিনি ক্ষমতা থেকে বিদায় নেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com