1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম:
এক গুদামের আগুনে পুড়ল আরও ১২ গোডাউন নিহত বেড়ে ১৬০, বন্যায় বিপর্যস্ত নেপাল, বিহারে ঢুকে পড়ছে পানি ভাগ্য নিয়ে দুশ্চিন্তা, নিরাশ না হয়ে দৃঢ় বিশ্বাস রাখুন এই ৫ আয়াতে ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কে পিকআপের নিচে মোটরসাইকেল চাপা পড়ে কোম্পানীগঞ্জের দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাশেম ব্যাপারী বাড়ির কামাল উদ্দিনের ছেলে তারেক রহমান শিবলু (১৬) ও একই পৌরসভার ৯নং ওয়ার্ডের গফুর আলী জমাদার বাড়ির রহমত উল্যাহর ছেলে জিহাদ হোসেন (২০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কবিরহাটের দিক থেকে একটি বালুবাহী  পিকআপ সোনাপুরের দিকে যাচ্ছিল। রাত ৯টার দিকে গাড়িটি সোনাপুর-কবিরহাট সড়কের বারী পুকুর পাড় এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি মোটরসাইকেল পিকআপের সামনে লেগে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিহত হয়।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দীন ভূইয়া জানান, নিহতদের থানায় আনা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com