1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ০ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এমসি মুহিবুর রহমান, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জুবায়ের আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিন মো. আলফাত মিয়া।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবীর আদর্শ অনুসরণ করে ব্যক্তি ও সমাজজীবনে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com