1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

‘পূজার শেষ পর্যন্ত মণ্ডপে থাকবেন আনসার সদস্যরা’

  • Update Time : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এ কথা জানান।

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা শঙ্কা আছে কি না, তা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের গোয়েন্দাদের কাছে তেমন কোনো খবর নেই। এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে।

তিনি বলেন, ‘আমরা বলেছি প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে।’

এসব ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর দেশে পূজা করতে পারবে না, বড়দিন করতে পারব না, বৌদ্ধ পূর্ণিমা হবে না বা ঈদ হবে না, এটা কখনও করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক থাকলে গত বছর কুমিল্লার ঘটনা ঘটত না। কোনো জায়গায় বিশেষ ব্যবস্থা নিতে হলে নেওয়া হবে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com