1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

পেটের ভিতরে স্বর্ণের বার

  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৪৫৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: কাজী রফিকুল ইসলাম (৩৮) নামে এক ব্যাক্তির পেটের ভিতর থেকে এক্সরে করে স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফ্লাই দুবাইয়ের উড়োজাহাজে করে দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রফিকুল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তারা তার ব্যাগ ও শরীর তল্লাশি করেন। কিন্তু সোনার বার পাওয়া যায়নি। তবে রফিকুলের কথাবার্তায় সন্দেহ হওয়ায় তার পেটে এক্সরে করে ৬টি স্বর্ণের বারের সন্ধান পান ডাক্তাররা।

আজ সকালে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে রফিকুলের পেটে এক্স-রে করে ৭০০ গ্রাম ওজনের ৪০ লাখ টাকা মূল্যের ৬টি স্বর্ণ বারের সন্ধান পাওয়া যায়।
ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার এস এম সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুল্ক কর্মকর্তাদের রফিকুল জানান, পাচারের জন্য নিজের কৌশলে তার পায়ুপথের ভেতর দিয়ে পাকস্থলীতে সোনার বারগুলো ঢুকিয়ে এনেছিলেন।
রফিকুলের গ্রামের বাড়ি বরিশালে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com