1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

পেটের ভেতর মিললো ৬২টি চামচ

  • Update Time : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৪৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

প্রায়ই অদ্ভুত ঘটনার সাক্ষী থাকতে হয় চিকিৎসকদের। এবার একটি চমকপ্রদ ঘটনার সাক্ষী থাকলেন উত্তরপ্রদেশের মুজাফফরনগরের চিকিৎসকেরা। হাসপাতালে অপারেশনের পর ডাক্তাররা রোগীর পেট থেকে বের করেন ৬২টি চামচ।

দীর্ঘদিন ধরেই পেটের যন্ত্রণায় ভুগছিলেন বিজয় নামে এক যুবক। অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা বুঝতে পারেন তার পেটের মধ্যে কিছু একটা রয়েছে যা থেকে মারাত্মক যন্ত্রণা হচ্ছে। এরপর অস্ত্রোপচার করেই পেট থেকে বের করা হয় একে একে ৬২টি চামচ। ডাক্তাররা জানিয়েছে অপারেশন করতে প্রায় ২ ঘণ্টা সময় লেগেছে। কীভাবে বড় বড় চামচ খাওয়া যায়, তা ভেবেও ডাক্তাররা হতবাক।

ওই যুবকের পরিবারের দাবি, মাদকমুক্ত কেন্দ্রেই তাকে জোর করেই চামচ খাওয়ানো হয়েছে। সে প্রায় এক মাস ধরে মাদকমুক্ত কেন্দ্রে চিকিৎসাধীন ছিল। এরপরই অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের পর আপাতত বিজয় নামে ওই ব্যক্তিকে আইসিইউতে রাখা হয়েছে।

অপারেশনের দায়িত্বে থাকা ডাক্তার রাকেশ খুরানা বলেন, ওই রোগী এক বছর ধরে প্রায় ৬২টি স্টিলের চামচ খেয়েছেন। রোগীকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি নিজেই এই চামচগুলো খেয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com