1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

পেরুতে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি পর্যটকবাহী ছোট প্লেন বিধ্বস্ত হয়ে পাঁচজন পর্যটক ও দুজন ক্রু নিহত হয়েছেন। ওই প্লেনে এই সাতজনই ছিলেন। পেরুর বিখ্যাত পর্যটনস্পট নাজকা লাইনস দেখতে গিয়ে তারা প্রাণ হারান।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার নাজকা শহরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন ডাচ পর্যটক, দুজন চিলির নাগরিক এবং দুজন পেরুভিয়ান ক্রু ছিলেন।

নাজকা পুলিশের প্রধান কমান্ডার এডগার এসপিনোজা সাংবাদিকদের জানান, মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে প্লেনটিতে আগুন ধরে যায়।

পেরুর পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সেসনা ২০৭ মডেলের হালকা প্লেনটি নাজকা শহরের মারিয়া রিশে বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হয়। এতে প্লেনের সব আরোহীই মারা গেছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

তবে নিহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে ডাচ ও চিলিয়ান কর্তৃপক্ষের মন্তব্য জানা যায়নি।

উল্লেখ্য, নাজকা লাইনস পেরুর অন্যতম জনপ্রিয় পর্যটনস্পট। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়া এলাকাটিতে দুই হাজার বছরের পুরোনো শত শত দানবীয় জিওগ্লিফ রয়েছে। জিওগ্লিফ হচ্ছে মাটির ওপর মানুষের তৈরি এক ধরনের বিশাল নকশা বা স্থাপনা। এগুলো সাধারণত বালি বা পাথর বসিয়ে অথবা পরিষ্কার করে তৈরি করা হয়।

নাজকার প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকাকে জুড়ে সুরক্ষিত অঞ্চলটিতে প্রতি বছর বহু পর্যটক আকর্ষণীয় জিওগ্লিফ দেখতে যান। দানবীয় আকার বোঝার সুবিধার্থে পর্যটকদের প্লেনে চড়িয়ে সেগুলো দেখানো হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com