1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সুনামগঞ্জে এখন প্রচুর উন্নয়ন হচ্ছে- পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান

  • Update Time : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১
  • ২১৬ Time View

স্টাফ রিপোর্টারঃপরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন,যেহীন আর এফআইবিডিভি যেন একই সুতায় গাঁথা। গ্রামীন অবহেলিত অনুন্নত মানুষের জীবনমান উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন যেহীন আহমদ। আজ যেহীনের নাম চিরস্থায়ী করে রাখার জন্য শান্তিগঞ্জ এফআইডিভিবি ট্রেনিং সেন্টারের নাম পরিবর্তন করে যেহীন আহমদ একাডেমি এন্ড হিউম্যানিটি ডেভেলপমেন্ট করে একটি চিরস্থায়ী দৃষ্টান্ত স্থাপন করেছেন এফআইবিডিভি কর্তৃপক্ষ। গুণীজনের সমাদর সমাজে থাকলে দেশে জ্ঞানীজন সমাজ ও দেশের জন্য কাজ করতে সাহস পাবেন। দেশের উন্নয়ন হবে।

মন্ত্রী আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সুনামগঞ্জে এখন প্রচুর উন্নয়ন হচ্ছে । যেদিকেই থাকানো যায় শুধু উন্নয়ন আর উন্নয়ন। এটুকুতেই শেষ নয় আরও উন্নয়ন হবে, সুনামগঞ্জে মেডিকেল হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের কাজও শুরু হবে৷ উড়াল সড়ক হবে। সুনামগঞ্জ থেকে ময়মনসিংহে রেল যাবে।

তিনি আরও বলেন, এফআইভিডিবির অনেক সুনাম আছে। তারা দেশের মানুষের কল্যানে কাজ করছে। তাদেরকে আরও কাজ করতে হবে, নিত্য নতুন ক্ষেত্র খুজে বের করতে হবে যাতে পিছিয়ে পড়া মানুষের উপকার হয়। এফআইভিডিবির প্রয়াত নির্বাহী পরিচালক যেহীন আহমদকে স্মরণ করে মন্ত্রী বলন, যেহীন আর এফআইভিডিবি মিলেমিশে একাকার৷ কোনটা প্রতিষ্ঠান আর কোনটা যেহীন বুঝা দায়৷ এফআইভিডিবির নাম নিলেই যেহীনের নাম নিতেই হবে৷ আমি তার আত্মার শান্তি কামনা করি৷ তার কাজ তাকে আজীবন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। শুক্রবার(১০ ডিসেম্বর) দুপুর ২ টায় শান্তিগঞ্জস্থ এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রটিরপ্র‍য়াত নির্বাহী পরিচালক যেহীন আহমদের নামে নামকরণ ‘যেহীন আহমদ একাডেমি ফর হিউম্যান ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পরিকল্পনামন্ত্রী।

এফআইভিডিবির ইডি বজলে মুস্তফা রাজীবের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এফআইভিডিবির নির্বাহী পরিষদের সদস্য মুশতাকুর রাজা চৌধুরী, এডভোকেট এমদাদুল্লাহ শহীদ চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড সকিনা আক্তার, থানা অফিসার ইনঅচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, জেলা প্রকৌশলী(এলজিইডি) মাহবুব আলম, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, সহ-সভাপতি দিলন আহমদ, নিতাই দাস, সাধারণ সম্পাদক নাইম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস ও তুফায়েল আহমদ সহ এফআইভিডিবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com