স্টাফ রিপোর্টার-জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন ঐতিহ্যবাহী শ্রীরামসি গ্রামের শ্রীরামসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলি জনিত বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ছিরামিশি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মন্জু লাল দেব এর পরিচালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহিদ স্মৃতি সংসদ এর সাবেক সভাপতি মোঃ মুহিবুর রহমান মুহিব, ২ নং ওয়ার্ড সদস্য মোঃ মাহবুব হোসোন, সংবাদকর্মী মোঃ একরাম হাসান জুয়েল প্রমুখ বিদ্যালয় সূত্র জানায়, বিদ্যালযের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক ১৯৯৯ সালে সরকারি নীতিমালায় নিয়োগ হয়ে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ২৪ বছর তিনি সুনামের সাথে এই বিদ্যালয় দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বকালীন সময়ে বিদ্যালয়ের পড়ালেখা ও খেলাধুলার মান উন্নয়ন হয় এবং বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ সভাপতি, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিল।প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালিক তাঁর বক্তব্যে আবেগে আপ্লূত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।তাঁর কান্নায় শিক্ষার্থীরাও কাঁদেন।বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ শেফালী বেগম, আনজিনা বেগম, আমিনুল ইসলাম, শামিমা বেগম,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। পরে তাঁর হাতে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়।