1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ

  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬

আমরা সবাই কম বেশি “দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ”—এই প্রবাদটির সাথে পরিচিত। এই প্রবাদটি যৌথ প্রচেষ্টা বা একতার মূলমন্ত্র। এর অর্থ হলো, সবাই মিলে একসঙ্গে কাজ করলে কঠিন কাজও সহজে সমাধান করা যায় এবং ফলাফল যাই হোক (জয় বা পরাজয়), তাতে কোনো লজ্জা নেই বরং তা সম্মানজনক । এটি কাজের পরিধি বাড়ায়, ভুল কমায় এবং পারস্পরিক সর্ম্পক উন্নয়ন করে। গতকাল ২২ মার্চ ২০২৬ তারিখে জাতীয় সংসদীয় আসন ২২৬ নং সুনামগঞ্জ -৩ ( জগন্নাথপুর – শান্তিগঞ্জ) এর মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযানের যাত্রা শুরু করেন। এই কাজের জন্য নেটিজেনদের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। এরকম পরিবেশবান্ধব কাজের যাত্রা আমাদের কি বার্তা দেয়? তরুণ প্রজন্ম এমন কাজে কিভাবে উদ্ভুদ্ধ হতে পারে? তা বুঝার জন্য আমাদের পিছন ফিরে থাকাতে হবে। পরিবেশবান্ধব কাজের ক্ষেত্রে একক উদ্যোগ থেকে শুরু হয়ে পরবর্তীতে বিশাল গণআন্দোলনে রূপ নিয়েছে, এমন কয়েকটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক উদাহরণ হলো: গ্রিন বেল্ট মুভমেন্ট (কেনিয়া), গ্রেটা থুনবার্গের স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট (সুইডেন), এবং জাদভ পায়েঙের ফরেস্ট অফ ইন্ডিয়া (ভারত)। এই ব্যক্তিগণ ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে কাজ শুরু করলেও তাদের কাজের ইতিবাচক প্রভাব বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এখন বিস্তারিত উল্লেখযোগ্য আন্তর্জাতিক উদাহরণগুলো পর্যালোচনা করা যাক- প্রথমে,গ্রিন বেল্ট মুভমেন্ট (ওয়াঙ্গারি মাখাই – কেনিয়া): ১৯৭৭ সালে ড. ওয়াঙ্গারি মাখাই পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানো শুরু করেন, যা পরে কেনিয়া এবং আফ্রিকার অন্যান্য অংশে কোটি কোটি গাছ লাগানো আন্দোলনে রূপ নেয়।
দ্বিতীয়,স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট (গ্রেটা থুনবার্গ – সুইডেন): ২০১৮ সালে গ্রেটা সুইডিশ পার্লামেন্টের সামনে একা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। বর্তমানে এটি “ফ্রাইডেস ফর ফিউচার” (Fridays for Future) নামে একটি বৈশ্বিক ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে।
তৃতীয়, জাদভ পায়েঙের ফরেস্ট অফ ইন্ডিয়া (ভারত): ভারতের জাদভ পায়েঙ ১৯৭৯ সালে ব্রহ্মপুত্র নদের পাড়ের একটি বালুচরে একা গাছ লাগানো শুরু করেন, যা দীর্ঘ ৩০ বছরে প্রায় ৫৫০ হেক্টরের একটি বিশাল বনাঞ্চলে (মলাই ফরেস্ট) পরিণত হয়েছে।
চতুর্থ, দ্য ওশান ক্লিনআপ (বয়ান স্লাট – নেদারল্যান্ডস): মাত্র ১৬ বছর বয়সে সমুদ্রে প্লাস্টিক পরিষ্কারের আইডিয়া নিয়ে কাজ শুরু করেন, যা বর্তমানে সমুদ্র থেকে প্লাস্টিক অপসারণের বিশ্বের অন্যতম বড় প্রযুক্তিগত উদ্যোগে পরিণত হয়েছে।
পঞ্চম, জিরো ওয়েস্ট লাইফস্টাইল (বি জনসন – যুক্তরাষ্ট্র): নিজের পরিবারে বর্জ্য উৎপাদন শূন্যে নামিয়ে আনার ব্যক্তিগত উদ্যোগ থেকে বর্তমানে বিশ্বব্যাপী ‘জিরো ওয়েস্ট’ (Zero Waste) জীবনযাত্রার ধারণাটি জনপ্রিয় হয়েছে।
এরকম অসংখ্য উদাহরণ রয়েছে।
এই উদাহরণগুলো প্রমাণ করে যে, একজন ব্যক্তির দৃঢ় সদিচ্ছা ও পরিবেশবান্ধব কাজ কীভাবে বিশ্বজুড়ে ইতিবাচক পরিবর্তন ও বড় উদ্যোগের অনুপ্রেরণা হতে পারে। এমপি মহোদয় জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদের সদস্য হওয়ার পরেও যখন একটি পরিবেশবান্ধব কাজের যাত্রা শুরু করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। এই কাজটি তো মাত্র শুরু,,,,, এমপি মহোদয়ের কাজ তখনই সার্থক এবং আন্দোলনেরূপ নিবে যখন এই কাজের যাত্রাকে অনুসরণ এবং অনুকরণ করে, যেকোন ব্যক্তি এককভাবে অথবা আপনারা যারা জগন্নাথপুর পৌরসভার মেয়র বা কাউন্সিলর বা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বা মেম্বার হওয়ার ঘোষণা দিয়েছেন তারা যদি নিজ নিজ ওয়ার্ডে এরকম উদ্দ্যোগ নিয়ে পরিষ্কার ও পরিচ্ছন্নতার অভিযান চালান এবং এর পাশাপাশি নিজ নিজ ওয়ার্ডে রোড লাইটের ব্যবস্থা করেন অথবা রোড লাইটের জন্য এমপি মহোদয়কে স্মরণ করে দিয়ে তা বাস্তবায়ন করতে পারেন। মনে রাখতে হবে যে, বিশ্বে এমন ছোট উদ্দ্যোগ থেকে যেমনি বৃহত্তররূপ নিয়েছে আপনারা চাইলে এই কাজের যাত্রাকে বৃহত্তর পরিসরে করে জগন্নাথপুর উপজেলাকে একটি আদর্শ উপজেলা এবং সারাদেশের রোল মডেল হিসেবে তুলে ধরতে পারেন। আমরা সবাই কমবেশি রাজশাহী সিটি কর্পোরেশনের কথা জানি,বাংলাদেশের সবগুলো সিটি কর্পোরেশন কমবেশি রোল মডেল হিসেবে মেনে চলেন। রাজশাহী সিটি কর্পোরেশন যদি পারে আপনারা কেন এই উপজেলার জন্য পারবেন না? সবাই আসুন নেমে পড়ুন জনসাধারণের কাতারে। ভোটের চেয়ে যে,ব্যালট শক্তিশালী তা আপনাদের পরিবেশবান্ধব কাজ দিয়ে প্রমাণ করে কি দিতে পারবেন না? আমার বিশ্বাস আপনারাই পারবেন অবশ্যই পারবেন। যদি জনগণের কথা চিন্তা করেন আর জনসেবার কথা চিন্তা করেন। আমরা কথায় নয় কাজেই বিশ্বাসী প্রতিটি ওয়ার্ডে জনগনের সেবক হিসেবে জনপ্রতিনিধি চাই। সুনামগঞ্জ -৩ আসনের এমপি মহোদয়কে কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। তাহচ্ছে-
১। জগন্নাথপুর পৌরসভার ময়লার জন্য ডাস্টবিন স্থাপনের পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য ভাগাড়ের বিষয়টি বিবেচনা করা।
২। জগন্নাথপুর বাজার সংলগ্ন নদীগুলো খননের পাশাপাশি বাজারে অবৈধভাবে যে সকল দোকানপাট বসে তাদেরকে স্থায়ীভাবে ব্যবসা করার জন্য আলাদা জায়গা করে দেওয়া। এতে করে যানজট কমবে এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে।
৩। আমাদের বেকার যুব সমাজের বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের উদ্দ্যোগ নেওয়া।
৪। আমাদের উপজেলার জ্ঞানী- গুণী ব্যক্তিত্বকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া যুগোপযোগী উদ্দ্যোগ নেওয়া।
৫। যুব সমাজকে মাদকাসক্ত থেকে মুক্ত করতে খেলাধুলার পরিবেশের জন্য খেলাধুলার মাঠগুলোর দিকে দৃষ্টি দেওয়া।
৬। তরুণ প্রজন্মের জ্ঞানের হাতিয়ারস্বরূপ জগন্নাথপুরে সরকারিভাবে পাঠাগার স্থাপন এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা।
৭। জগন্নাথপুরে সরকারিভাবে একটি কনফারেন্স হল স্থাপন করা। যাতে সকল স্তরের মানুষ যেকোন ধরনের মত বিনিময় সভা/ সেমিনার আয়োজন করতে পারেন।
পরিশেষে বলতে চাই যে, সমাজ ও পরিবেশকে সুস্থ ও সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য সব সময় এমপি মহোদয়ের পাশাপাশি নিজ নিজ নৈতিকতা এবং দায়িত্ববোধ থেকে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। মনে রাখবেন “Winners never quit, and quitters never win.” (লেখক-এনাম উদ্দিন,শাবিপ্রবি সাবেক শিক্ষার্থী।)

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com