1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

প্রাথমিক শিক্ষকদের বদলী বন্ধ

  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪৬৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার (২৫ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বদলি বন্ধ রাখার নির্দেশনা দিয়ে নয়টি বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালকদের চিঠি পাঠিয়েছে।
এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর সংক্রমণ জনিত কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সকল প্রকার বদলি বন্ধ রাখা সমীচীন। এমতাবস্থায় করোনাকালীন বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষকদের সকল ধরনের বদলি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। ’
চিঠির অনুলিপি সব জেলা প্রাথমিক শিক্ষক কর্মকর্তা ছাড়াও উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির নির্দেশিকা অনুযায়ী, সাধারণভাবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রতি শিক্ষা বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে একই উপজেলা/থানা, আন্তঃউপেজেলা/থানা, আন্তঃজেলা, আন্তঃবিভাগ এবং যে কোনো উপজেলা/জেলা থেকে সিটি করপোরেশনে বদলি করা যায়।
বদলির এই তিন মাস সময়কাল ছাড়া অন্য সময় যেকোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হলে ওই পদ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক পূরণ করা সম্ভব না হলে বিভাগীয় উপ-পরিচালক নিজ অধিক্ষেত্র ও সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার মধ্যে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রধান শিক্ষক পদে আন্তঃবিভাগ বদলি করতে পারেন।
তবে এ বছর করোনার কারণে অনলাইনে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সফটওয়্যার ডেভেলপমেন্টও করা হয়েছে।
সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com