1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা সমতায় বিশ্বকাপ যাত্রা শুরু ব্রাজিলের ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ সুবিপ্রবির স্হায়ী ক্যাম্পাসের কাজ দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে শুরু হবে – কয়ছর আহমেদ ব্রাজিলের শোভাযাত্রায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সমর্থকের মৃত্যু জগন্নাথপুরে তাবলীগ জামাতের বয়ান নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক বাজেটে জনগণের স্বস্তি হলেও বিরোধী দলের অস্বস্তি: প্রধানমন্ত্রী ক্রিকেটার নাঈমকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নিয়ে ‘শারীরিকভাবে লাঞ্ছিতের’ অভিযোগ, এসআইসহ ৩ জন প্রত্যাহার

ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি

  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে ঢুকে দুই মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে দুজনই গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৪ জুন) ভোর ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে মহানগরীর দৌলতপুর থানাধীন ৬ নম্বর ওয়ার্ডের বিএল কলেজ রোডস্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নগরীর খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড উত্তর কাশিপুর এলাকার (ফরহাদ সাহেবের বাড়ির পাশে) মৃত জব্বারের ছেলে লোকমান হাকিম (৫৫) এবং একই এলাকার যমুনা রোডের মৃত আব্দুল খালেকের ছেলে আলম শেখ (৫৬)।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ওজোপাডিকো বিদ্যুৎ জামে মসজিদে অন্য মুসল্লিদের সঙ্গে লোকমান হাকিম ও আলম শেখ ফজরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালীন আকস্মিক কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা সরাসরি ওই দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় তারা মসজিদের মেঝেতেই লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা ও অন্য মুসল্লিরা দ্রুত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।

অন্যদিকে, আলম শেখ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

​এদিকে, মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এমন বর্বরোচিত হামলার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও মুসল্লিদের মাঝে চরম আতঙ্ক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ।

খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হামলার সঠিক কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

তিনি জানান, লোকমান হাকিম ওজোপাডিকোর একজন ঠিকাদার ও জ্বালানি তেল ব্যবসায়ী। পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com