1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ফুটবলে এমন ঘটনা এই প্রথম!

  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
ফুটবলে মারামারি, ডুসা, চমকপ্রদ গোল, তারপর ভিন্নধর্মী উদযাপন এরকম অনেক কিছুই হয়তো দেখেছেন। রয়েছে অদ্ভূত সব গোল, পেনাল্টি, শট নিয়ে হাজারো ভিডিও।

তবে সম্প্রতি থাইল্যান্ডের মাঠে ফুটবল ম্যাচ চলাকালীন যে ঘটনা ঘটল তা সচরাচর ঘটে না। কার্টুন বা অ্যানিমেশনের দুনিয়ায় এমনটা করা যেতে পারে,কিন্তু বাস্তবে এমনটা হতে পারে স্বচক্ষে বিশ্বাস করা যায় না।

থাইল্যান্ডে অনূর্ধ্ব ১৮ ম্যাচ ছিল ব্যাঙ্কক স্পোর্টস ক্লাব ও সাত্রি আঙ্গথঙ্গ দলের মধ্যে। সেখানে একটি পেনাল্টি শটের সময়ে খেলোয়াড় শট করলে তা পোস্টে ধাক্কা খেয়ে উপরে উঠে যায়। তা দেখে গোলকিপার ভেবে নেয় পেনাল্টি নষ্ট হয়ে গিয়েছে। সেই ভেবে সে আনন্দে মাতামাতি করার মাঝেই বল গড়াতে গড়াতে গোলে ঢুকে যায়। যা দেখে বিপক্ষ দল আনন্দে আত্মহারা হয়ে যায়।

সাত্রি আঙ্গথঙ্গ দল এক গোলে এগিয়ে ছিল। হারের মুখে ছিল ব্যাঙ্কক স্পোর্টস ক্লাব।
এই অবস্থায় থাইল্যান্ড কাপের ম্যাচে এমন অদ্ভূত ঘটনা ঘটার পরে ম্যাচ নির্দিষ্ট সময়ে ২-২ গোলে ড্র হয়। শেষে শুটআউটে ২০-১৯-এ শেষ হয় ম্যাচ। একনজরে দেখে নিন তাক লাগানো সেই ভিডিওটি-

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com