1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

হারাম উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হয় না

  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ, চুরি, ডাকাতি, প্রতারণা, মাদক ব্যবসা ইত্যাদি মাধ্যমে উপার্জন মুসলিমদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর নিষিদ্ধ উপায়ে উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হবে না।

ইসলামে হালাল রোজগারের গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা ইসলাম নির্দেশিত বৈধ পথে আয় করার নির্দেশ দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘হে মানবজাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু আহার করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সুরা বাকারা ১৬৮)

হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, ‘এমন কখনো হবে না যে, কোনো বান্দা হারাম পন্থায় সম্পদ উপার্জন করবে, এরপর তা থেকে আল্লাহর পথে ব্যয় করবে এবং তাতে বরকত দান করা হবে; সে তা থেকে সদকা করবে এবং তা কবুল করা হবে। বরং ওই ব্যক্তি সেই সম্পদ মৃত্যুর পর রেখে গেলেও তা তাকে আরও বেশি করে জাহান্নামে নিয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা গুনাহ দিয়ে অন্য গুনাহ নির্মূল করেন না। তবে নেক আমল দিয়ে গুনাহ নির্মূল করেন। নিশ্চয়ই অপবিত্র বস্তু অপর অপবিত্র বস্তুর অপবিত্রতা দূর করতে পারে না।’ (মুসনাদে আহমদ ৩৬৭২, মুসনাদে বাজ্জার ২০২৬)

আরও পড়ুন: বন্ধু নির্বাচনে কোরআন-হাদিসের নির্দেশনা

অন্য এক হাদিসে এসেছে, সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)–কে একবার জিজ্ঞাসা করা হলো, ‘যে ব্যক্তি এখন নেক আমল করছে; তবে আগে জুলুম–অত্যাচার করেছে এবং হারাম গ্রহণ করেছে। এখন সে নেক দিলে তওবা করে আগের সেই সম্পদ দিয়ে হজ করলে, দাসমুক্ত করলে এবং আল্লাহর রাস্তায় দান–সদকা করলে (তার ব্যাপারে কী বলেন?)।’ জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই অপবিত্র বস্তু আরেকটি অপবিত্র বস্তু দূর করতে পারে না।’ (মুসনাদে বাজ্জার ৯৩২)

এমনকি হারাম উপার্জনকারীর দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসে এসেছে, ‘দীর্ঘ ভ্রমণের এলোমেলো চুল ও ধূলিমলিন চেহারার ব্যক্তি দুই হাত আকাশের দিকে তুলে বলছে—হে আমার রব, হে আমার রব; অথচ তার আহার হারাম, পানীয় হারাম, পোশাক–পরিচ্ছদ হারাম। তার হারাম খাবার দিয়ে পুরো দেহ গড়ে উঠেছে। তাহলে তার এত দোয়া কীভাবে কবুল হবে?’ (মুসলিম ১০১৫)

হারাম উপার্জনে বাহ্যিকভাবে প্রাচুর্য দেখা গেলেও মূলত তা মানুষের জীবন থেকে বরকত তুলে নেয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর দান-সদকা বাড়িয়ে দেন। ’ (সুরা বাকারা ২৭৬)

এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা বলেন, যে সম্পদের সঙ্গে সুদ মিশ্রিত হয়ে যায়, বেশির ভাগ সময় সেগুলো ধ্বংস হয়, অধিকন্তু আগে যা ছিল, তা-ও সঙ্গে নিয়ে যায়। সুদ ও জুয়ার ক্ষেত্রে দেখা যায়, অজস্র পুঁজির মালিক কোটিপতি দেখতে দেখতে দেউলিয়া ও ফকিরে পরিণত হয়। এভাবে হারাম উপার্জন মানুষের রিজিক কমিয়ে দেয়।

দান-সদকা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম, তবে তা হারাম উপার্জনের টাকা দিয়ে করলে কবুল হয় না। রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তাআলা পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল করেন না এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সদকা গ্রহণ করেন না। ’ (নাসায়ি ১৩৯)

আরও পড়ুন: ইয়ারমুকের যুদ্ধে সাহাবাদের আত্মত্যাগের নজিরবিহীন ঘটনা

হারাম উপার্জন মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা হারাম উপার্জনকারীদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে মুমিনরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও—যদি তোমরা মুমিন হও। অতঃপর যদি তোমরা না করো, তাহলে আল্লাহ ও তার রসুলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও…। ’ (সুরা বাকারা ২৭৮-২৭৯)।
সৌজন্যে সময় টিভি.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com