1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের

ফোক সম্রাজ্ঞী মমতাজের কন্ঠে আসছে প্রাচীন লোকগানের অ্যালবাম

  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৯৬৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রাচীন লোকগানের অ্যালবাম তৈরি করছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো প্রাচীন লোকগানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘ফোকগানের শিল্পী হিসেবেই সবাই আমাকে চেনেন। ইতোমধ্যে শ্রোতারা আমার কণ্ঠে একটি-দুটি প্রাচীন লোকগান শুনেছেন। তাছাড়া বিভিন্ন অ্যালবামেও মাঝেমধ্যে আমি লোকগান গেয়েছি। তবে পূর্ণাঙ্গভাবে প্রাচীন লোকগানের অ্যালবাম এবারই প্রথম করতে যাচ্ছি। বেশ কিছুদিন ধরেই পরবর্তী অ্যালবাম নিয়ে পরিকল্পনা করছিলাম। সবশেষে ভেবে দেখলাম, প্রাচীন লোকগানের অ্যালবাম করলে মন্দ হয় না।’ মমতাজ আরো বলেন, ‘প্রচীন লোকগানের কথা চিন্তা করেই অ্যালবামটি করছি। এতে পুরনো বাউল-সাধকদের গান রাখা হবে। সে ক্ষেত্রে প্রচলিত-অপ্রচলিত দুই ধরনের গানই রাখব।’
এদিকে প্রাচীন লোকগানের পাশাপাশি মমতাজ আরেকটি অ্যালবামের কাজ শুরু করতে যাচ্ছেন। পাঁচমিশালি গান দিয়ে অ্যালবামটি সাজানো হবে। পাশাপাশি এতে একটি করে নজরুল ও রবীন্দ্রসঙ্গীতও রাখা হবে। এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘প্রাচীন লোকগানের অ্যালবামের কাজটি কিছুদিনের মধ্যেই শুরু করব। গানগুলো নির্বাচন করে কণ্ঠে তুলতে সময়ের প্রয়োজন আছে। তাই এটি শেষ হতে কিছুটা বিলম্ব হবে। এর পাশাপাশি অন্য একটি অ্যালবামের কাজও শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে বিভিন্ন ধারার গান রাখব। তবে আশা করছি, চলতি বছরের মধ্যেই অ্যালবাম দুটির কাজ শেষ করতে পারব।’
অন্যদিকে কিছুদিন আগে মমতাজের একক অ্যালবাম ‘মাঝি’ প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে এ অ্যালবামের গান শ্রোতামহলে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। খুব শিগগিরই ‘মাঝি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মমতাজ। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই অ্যালবামটি প্রকাশ হয়েছে। তারপরও অ্যালবামটি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে, ‘মাঝি’ গানটি নিয়ে সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। তাই এ গানটির ভিডিও নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর আরো কয়েকটি গানের ভিডিও তৈরি করার ইচ্ছে আছে।’
মমতাজ ১১ মার্চ সরকারি সফরে জাপান গেছেন। আগামী ২০ মার্চ দেশে ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com