1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বাংলাদেশি জাহাজে হামলার জন্য ইউক্রেনকে দুষছে রাশিয়া

  • Update Time : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩০৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

অলিভিয়া বন্দরের জলসীমায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজে হামলা ও একজন নিহত হওয়ার ঘটনায় ইউক্রেনকে দুষছে রাশিয়া। দেশটি নিহত বাংলাদেশির স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেনের জাতীয়তাবাদীরা পিছু হটার সময় লোকজনকে জিম্মি ও মানবঢাল হিসেবে ব্যবহার করছে।

ঢাকায় রাশিয়া দূতাবাসের ফেসবুক পেইজে বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অলভিয়া বন্দরের (ইউক্রেন) অভ্যন্তরীণ নোঙ্গরঘরে অবস্থানরত বিএসসি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধির তৃতীয় প্রকৌশলী বাংলাদেশি হাদিসুর রহমান মিসাইল হামলার ফলে নিহত হয়েছেন। ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। বন্দর থেকে বাংলাদেশি জাহাজের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে রাশিয়ান পক্ষ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

 

রাশিয়া দূতাবাস আরো জানায়, তথ্য-উপাত্তের ভিত্তিতে রাশিয়ার সশস্ত্র বাহিনীর কমান্ড বারবার বলেছে, পিছু হটার সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা নির্বিচারে গুলি চালায় এবং ইচ্ছাকৃতভাবে জিম্মিদের ধরে নিয়ে যায়। ইউক্রেনীয় জাতীয়তাবাদীরা তাদের ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করে। এটি তাদের সন্ত্রাসী কৌশল।

রাশিয়া দূতাবাস বলেছে, ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান থেকে উদ্ভূত মানবিক সমস্যা সমাধান, বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুরোধ গ্রহণ করতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হটলাইন (+৭ ৪৯৫ ৪৯৮-৩৪-৪৬, +৭ ৪৯৫ ৪৯৮-৪২ -১১, +৭ ৪৯৫ ৪৯৮-৪১-০৯) চালু করেছে। এ ছাড়া এ বিষয়ে ই-মেইলেও (gumvs@mil.ru) যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com