1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

বিএনপি নেতারা পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছেন: তথ্যমন্ত্রী

  • Update Time : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিএনপি নেতারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছেন বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

 

এসময় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য রফিকুল ইসলাম রতন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৮ এ দেশের অবস্থান বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, দেখুন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না।

যাদের গ্রেপ্তার করা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা ও অর্থদাতা হিসেবে গ্রেপ্তার হচ্ছে।

ওয়ার্ড পর্যায়ে টেলিফোন করে বিএনপি নেতারা, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলছেন আগুন সন্ত্রাস চালাতে। সেগুলোর তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে। 

 

তিনি বলেন, তারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছেন। এটি কোনো রাজনীতি নয়, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, যারা এ কাজ করছেন, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে কেবল সরকার না, জনগণও ব্যবস্থা নেবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

পরিবেশ ইস্যুতে তথ্যমন্ত্রী জানান, পৃথিবীতে তাপমাত্রা বেড়েছে, এ বছর আরও বাড়বে। একইসঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা যেটি দেখতে পাচ্ছি, যেখানে বন্যা হতো না সেখানেও বন্যা হচ্ছে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে আমাদের সচেতনতা যে পর্যায়ে থাকার কথা ছিল, তা রয়েছে বলে আমার মনে হচ্ছে না। সেটি যদি হতো তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধতো না, যুদ্ধের জন্য বিলিয়ন-বিলিয়ন ডলার খরচ হতো না।

এ সময় পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রতিবেদন প্রকাশ এবং জনসচেতনতা তৈরির জন্য আহ্বান জানান তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম পরিবেশ বিষয়ে মানুষকে জানানোর ক্ষেত্রে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সে কারণে এ ফোরামের প্রয়োজনীয়তা রয়েছে এবং ফোরাম সে লক্ষ্য সেই নিয়ে কাজ করছে, সেজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

মতবিনিময় সভায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান বলেন, বিশ্বজুড়ে উত্তাপের তাণ্ডবের মধ্যে এবারের জলবায়ু সম্মেলন হতে যাচ্ছে। এজন্য এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com