1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

বিচারহীনতার কারনেই শিশু নির্যাতন হচ্ছে

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ১১৩০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :
বিচারহীনতার কারণে দেশে বারবার শিশু নির্যাতনের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তিনি বলেন, আমরা শিশুদের আদর করি। কিন্তু আমাদের মন ও হৃদয় আগে যেমন কোমল ছিলো- এখন তা নেই। সময়ের সঙ্গে আমরা বর্বর ও নিষ্ঠুর হয়ে যাচ্ছি তাই শিশু নির্যাতন ও হত্যার ঘটনা বাড়ছে। কিন্তু কোনো বিচার হচ্ছে না। বিচারহীনতার কারণেই দেশে বারবার শিশু নির্যাতনের ঘটনা ঘটছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সবার সামনে শিশুদের নির্যাতন করা হলেও কেউ আর এগিয়ে আসে না। শিশুকে রক্ষার চেয়ে সবাই ব্যস্ত হয়ে যায় ছবি তুলতে।
আমাদের জাতিগত মননশীলতা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করে এরশাদ বলেন, মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষমা চাওয়া উচিত। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে ব্যবস্থাও সরকারকে নিতে হবে। বিচার ব্যবস্থা সুষ্ঠু না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় গুলিবিদ্ধ নবজাতক ও তার মাকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ঢামেকে এরশাদের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সাল চিশতী প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com