1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ বাড়াচ্ছে অস্ট্রেলিয়া

  • Update Time : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

স্নাতক শেষে বিদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দেওয়ার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। বিশেষ করে যেসব শিক্ষার্থীর ডিগ্রির সঙ্গে কর্মক্ষেত্রের সুযোগ কম রয়েছে তারা বেশি সুবিধা পাবেন।

এতে অস্ট্রেলিয়ায় কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে শিক্ষার্থীরা আরো সময় পাবেন। পাশাপাশি পড়াশোনা করার সময় যে দক্ষতা অর্জন করেছেন সেগুলো ব্যবহার করতে পারবেন।

এই নিয়মের পরিবর্তনের ফলে স্নাতক ডিগ্রিধারীরা অস্ট্রেলিয়ায় চার বছর, স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পাঁচ বছরের জন্য এবং পিএইচডিধারীরা ছয় বছর অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন।

 

সুবিধাগুলো হলো :

১. নির্বাচিত স্নাতক ডিগ্রিগুলো ৪ বছরের অধ্যয়ন-পরবর্তী কাজের অনুমতিসহ বিদেশি শিক্ষার্থীদের অফার করবে। বর্তমান সীমা ২ বছর।

২. নির্বাচিত স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে শিক্ষার্থীদের পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা প্রদান করবে। বর্তমান সীমা তিন বছর।

৩. নির্বাচিত পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা অস্ট্রেলিয়ায় ছয় বছর পর্যন্ত কাজ করতে পারবেন। বর্তমান সীমা চার বছর।

সূত্র : লাইভমিন্ট, টাইমস অব ইন্ডিয়া

সৌজন্যে বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com