1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে নৌকাডুবি: স্বামীহারা, দিশেহারা সম্পা সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯

বিনা খরচে জাপানে পড়ালেখার অপূর্ব সুযোগ দিচ্ছে জাপান সরকার

  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ৫৬৭ Time View

শিক্ষা
জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::শিক্ষর্থীদের জন্য স্কলারশীপসহ স্নাতক পড়ার সুযোগ দিচ্ছে জাপান সরকার। বাংলাদেশসহ জাপানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর শিক্ষর্থীরা এ সুযোগ পাবেন।
নির্বাচিত শিক্ষার্থীদের সেশন শুরু হবে ২০১৬ সালের এপ্রিল থেকে। এক বছর জাপানের ভাষার শিক্ষা কোর্সসহ মোট ৫ বছরের স্কলারশিপের মেয়াদ হবে ২০২১ সালের মার্চ পর্যন্ত।
যেসব বিষয় নিয়ে পড়া যাবে: জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে সামাজিক বিজ্ঞান, মানবিক এবং প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে ভর্তি করানো হবে। এর মধ্যে যেমন আছে আইন, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সমাজবিদ্যা, সাহিত্য, ইতিহাস, জাপানিজ ভাষা, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, গণিত, পদার্থ বিজ্ঞান, রসায়ন, ফলিত রসায়ন, জীব বিজ্ঞান, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, এনভায়ারমেন্টাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, কৃষি, কৃষিজ রসায়ন, প্রাণীজ বিজ্ঞান, ভেটেরিনারি মেডিসিন, ফরেস্ট্রি, খাদ্য বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান, ফামের্সি, নার্সিংসহ ইত্যাদি নানা বিষয়ে স্নাতক ডিগ্রী নেওয়ার সুযোগ।
যোগ্যতা: স্কলারশিপ পেতে আবেদনের জন্য শিক্ষার্থীর জন্মতারিখ অব্যশই ২ এপ্রিল ১৯৯৪ থেকে ১ এপ্রিল ১৯৯৯ এর মধ্যে হতে হবে। এছাড়া ২০১৬ সালের মার্চের মধ্যে ১২ বছরের নিয়মিত শিক্ষাগত বা উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও আবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে ঢাকায় জাপানি দূতাবাস (প্লট-৫ ও ৭, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা-১২১২) থেকে।

– See more at: http://www.sylhetview24.com/news/details/Campus/36599#sthash.offIFY6P.dpuf

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com