1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিমানের ময়লার ট্রলিতে মিলল সোনার বার

  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৯৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিমানের আবর্জনার ট্রলিতে মিলল ১০টি সোনার বার।  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকাল ৮টায় এই সোনা উদ্ধার করা হয়।  কাতারের দোহা ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইটের আবর্জনার ট্রলি স্ক্যান করে কোটি টাকার এসব বার উদ্ধার করা হয়।

উদ্ধার সোনার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানায় কাস্টমস।

বিষয়টি নিশ্চিত করেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা নাজাসি পারভেজ। তিনি বলেন, ‘উদ্ধার সোনার ওজন এক কেজি ১৬০ গ্রাম। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

রাজস্ব কর্মকর্তা আরও বলেন, ‘আমাদের কাছে গোপন তথ্য ছিলে ফ্লাইটে করে সোনা আসছে। সেজন্য আগে থেকেই সর্তক ছিলাম। বিমান অবতরণের পরই যাত্রীদের তল্লাশি করি, কিন্তু সোনা পাইনি। যাত্রীরা বেরিয়ে যাওয়ার পর বিমানের ময়লার ঝুড়ি স্ক্যান করে দশটি সোনার বার উদ্ধার করা হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com