1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

বিশিষ্ট সাংবাদিক পঙ্কজ কান্তি দে এর অপারেশন আজ

  • Update Time : শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ২৫০ Time View

স্টাফ রিপোর্টার
লেগুনার ধাক্কায় গুরুতর আহত দৈনিক সমকাল, এটিএন বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে’র অপারেশ আজ শনিবার। তার ভেঙে যাওয়া ডান পা ও কোমরে অপারেশন করা হবে ।
রাজধানীর অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) অর্থোপেডিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. শহীদুল ইসলামের তত্ত্বাবধানে আজ শনিবার সকাল ৯ টায় অপারেশন শুরু হবে। পঙ্গু হাসপাতালের চিকিৎসক ডা. সোহাগ শুক্রবার বিকালে দৈনিক সুনামগঞ্জের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত পঙ্কজ কান্তি দে’র দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া ও আশির্বাদ কামনা করেছেন তাঁর পরিবারবর্গ ও দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার।
প্রসঙ্গত, গত রবিবার সকাল পৌনে ১১ টায় সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে সাংবাদিক পঙ্কজ কান্তি দের মোটরসাইকেলকে ধাক্কা দেয়া যাত্রীবাহী লেগুনা ‘তানহা এন্ড তানিশা পরিবহন-১’। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন লেগুনাটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটককৃত লেগুনা ‘তানহা এন্ড তানিশা পরিবহন-১’ এর কোন রেজিস্ট্রেশন নম্বর নেই। লেগুনার মালিক ও মূল চালক দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের বগলাকাড়া গ্রামের মৃত আজর আলীর ছেলে হাফিজুর রহমান। তবে রবিবার সকালে লেগুনাটি চালিয়েছিলেন তার বড় ভাই সাইদুর রহমান। সাইদুর রহমানের কোন ড্রাইভিং লাইসেন্স নেই বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় পঙ্কজ কান্তি দে’কে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে স্থানান্তর করেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com