1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বিশ্বনাথে ছাত্রদল নেতার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৩৬৪ Time View

সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জননেতা এম.ইলিয়াস আলী’র একান্ত সহকারী মোঃ ময়নুল হক বলেছেন, অবৈধ শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনকে উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদল আরও সুসংগঠিত হওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। প্রতিটি নেতাকর্মীকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, এক কোটি সিলেটবাসীর হৃদয়ের স্পন্দন জননেতা এম.ইলিয়াস আলীকে শেখ হাসিনার গুম নামক কারাগার থেকে মুক্ত করতে ছাত্রদলকে অগ্রনী ভূমিকা পালন ও আরও ত্যাগ স্বীকার করতে হবে।
তিনি গত ২১ জুলাই শুক্রবার সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদের বিদেশ যাত্রা উপলক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আফিজ আলীর পরিচালনায় তিনি আরও বলেন, ছাত্রনেতা ফরিদ আহমদ অত্যান্ত ত্যাগী এবং বলিষ্ট ছাত্রনেতা ছিলেন, তার এই বিদেশ যাত্রায় যে শূণ্যতা সৃষ্টি হবে তা অপূরণীয়। আমরা তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন, ছাত্রদল নেতা ইউনুছ আলী। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আলী আহমদ ফয়সল।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। জেলা ছাত্রদলের সদস্য জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও খাজাঞ্চি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান রানা, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দুর রহমান, মাসুক আহমদ, নুর আলী ও বাবুল আহমদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক জিল্লুর রহমান জিলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সমসেদ আহমদ, গোলাম আকবর, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা রাজন আহমদ, ইউনিয়ন ছাত্রদল নেতা কয়েছ আহমদ, আলী আহমদ, রিপন মিয়া, বাবুল মিয়া, লিটন আহমদ, নিজাম উদ্দিন, সেবুল আহমদ, জয়নাল আহমদ, সাগর আহমদ, মিজু আহমদ, সাদি আহমদ, জামাল আহমদ, রিপন আহমদ প্রমুখ।
সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থ্যতা কামনা এবং জননেতা এম.ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য জোর দাবী জানানো হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জননেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা ম্যাডামের সুস্থতা ও যুক্তরাজ্য সফরের সফলতা কামনা করা হয় এবং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছাত্রদল নেতা ফরিদ আহমদের দাদা মরহুম আছগর আলী চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com